নারায়ণগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (২৫) এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার দুপুরে উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের শীতলক্ষ্যা নদীতে লাশ ভাসতে দেখে এলাকার লোকজন খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
নিহতের পরনে জিন্সের প্যান্ট ও লাল রংয়ের গেঞ্জি ও কোমরে বেল্ট ছিল এবং কোমরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/১৬৪০ঘ.
bdnews24