২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইয়ের দায়ে ৪ পুলিশের কারাদণ্ড

এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে চার পুলিশ সদস্যকে ১০ বছর করে কারাদ- ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2012, 10:10 AM

Updated : 24 Aug 2022, 11:46 AM

সিরাজগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীর কাছ থেকে স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে চার পুলিশ সদস্যকে ১০ বছর করে কারাদ- ও প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে আদালত। তাদের দুই সহযোগীকেও তিন বছর করে কারাদণ্ড ও ২০ হাজার জরিমানা করা হয়েছে। সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক উম্মে কুলসুম বুধবার সকালে আসামিদের উপস্থিতিতে এই রায় দেন। দণ্ডাদেশপ্রাপ্তরা হলেন- সিরাজগঞ্জে পুলিশ লাইনের কনস্টেবল ওয়াসিম হোসেন ওরফে ওয়াসিম বাবু, শাহনেওয়াজ ওরফে সুমন, রাজু আহম্মেদ, গোলাম রব্বানী ও তাদের সহযোগী বগুড়া সদরের শাখাবাড়িয়া গ্রামের আতাউর রহমান ও ঠেঙ্গামারা দক্ষিণপাড়ার দৌলতজাহান। এ মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১১ সালের ২৪ জুন সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে ২২১ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগে এই ছয়জনকে আটক করে গোয়েন্দা পুলিশ। মামলার অভিযোগে বলা হয়, ঢাকা থেকে বগুড়াগামী টিআর ট্র্যাভেলসের একটি বাস রায়গঞ্জ উপজেলার হাইওয়ে ভিলায় (খাবার হোটেল) যাত্রা বিরতি করার সময় চার কনস্টেবল বগুড়ার স্বর্ণ ব্যবসায়ী রায়হান আলীকে জোর করে বাস থেকে নামিয়ে নিয়ে যায়। পথে ওই ব্যবসায়ীর কাছ থেকে ২২১ ভরি স্বর্ণ ছিনিয়ে নিয়ে তাকে শেরপুর এলাকায় ফেলে রেখে চলে যায় তারা। তদন্ত করে গোয়েন্দা পুলিশ আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দিলে সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিচারক রায় দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৬০৯ঘ.