ঢাকা, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাতৃত্বকালীন ভাতা দ্বিগুণ করাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
মঙ্গলবার রাজধানীর শেওড়াপাড়ায় নিজেদের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ দাবি জানিয়েছে ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল প্যুওর।
সংস্থাটির অন্যান্য প্রস্তাবনার মধ্যে রয়েছে জাতীয় ভাবে দারিদ্র বিমোচন কর্তৃপক্ষ গঠন, দীর্ঘ মেয়াদি পরিকল্পনা গ্রহণের মাধ্যমে ২০ বছরে ১ কোটি মাকে মাতৃত্বকালীন ভাতার আওতায় আনা, প্রস্তাবিত ‘স্বপ্ন প্যাকেজ’ দেশের ৭টি বিভাগে পাইলট আকারে বাস্তবায়নের জন্য অর্থ বরাদ্দ, স্থানীয় সরকারকে শক্তিশালী করতে ‘পাবলিক প্রাইভেট প্যুওর পার্টনারশিপ’- পিপিপিপি গঠন, স্বপ্ন প্যাকেজভুক্ত দরিদ্র মাদের ‘মা সংসদ’ থেকে কমপক্ষে পাঁচ জন প্রতিনিধিকে জাতীয় সংসদের সদস্য মনোনীত করা।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার সেক্রেটারি জেনারেল এএইচএম নোমান, স্বপ্ন প্যাকেজ কার্যক্রমের কো-অর্ডিনেটর বাবুল অধিকারী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএ/এএল/১৯৩০ ঘ.
bdnews24