চট্টগ্রাম, জুলাই ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।
নিহত রিকশা চালক মৃদুল দাশ (২৫) কোতোয়ালির বংশাল মোড় এলাকার টেকপাড়ার মিলন দাশের ছেলে।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই)) শেবু বড়–য়া বিডিনিউজ টোয়েন্টিফোরে ডটকমকে জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রিকশা নিয়ে কোতোয়ালি এলাকা দিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দিলে মৃদুল মারাত্মক আহত হয়।
এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ট্রাকসহ চালক নূরুল আমিনকে (৪০) আটক করা হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/আরএ/১৩৪৪ ঘ.
bdnews24