২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার

দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধসহ ৬ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:55 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

রাজবাড়ী, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৌলতদিয়া ঘাটে চাঁদাবাজি বন্ধসহ ৬ দফা দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ, দক্ষিণবঙ্গ পরিবহন শ্রমিক ঐক্য পরিষদসহ ২১ জেলার পরিবহন মালিক-শ্রমিকদের সঙ্গে রাজবাড়ী জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দীর্ঘ ৪ ঘণ্টাব্যাপী বৈঠক শেষে এই ধর্মঘট প্রত্যাহার করা হয়। খুলনা বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে রোববার সকাল থেকে এই ধর্মঘট শুরু হয়। এ সমঝোতা সভায় রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারীর সভায় সভাপতিত্ব করেন। সভায় দক্ষিণবঙ্গ পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক রহিম বক্স দুদু মিয়া, সদস্য সচিব মোর্তজা আহমেদ, খুলনা বিভাগীয় পরিবহন মালিক শ্রমিক সমন্বয় পরিষদের আহ্বায়ক আলী আকবর, যুগ্ম আহ্বায়ক পবিত্র কাপৃুড়িয়া, রাজবাড়ী পরিবহন মালিক গ্র“পের সভাপতি আক্তার উজ্জামান হাসান, শ্রমিক সভাপতি আব্দুল কুদ্দুস প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া, পুলিশ, প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল কার্যালয়ের কর্মকর্তা, রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলার চেয়ারম্যানসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিতি ছিলেন। সভায় পরিবহন নেতারা জানান, ‘২১ জেলার মানুষ দৌলতদিয়ার একটি চিহ্নিত মহলের কাছে জিম্মি হয়ে আছে। এ অবস্থা আর চলতে দেয়া যায় না।’ প্রশাসনের পক্ষ থেকে সভায় ধর্মঘটীদের দাবি পর্যায়ক্রমে মেনে নেওয়ার প্রতিশ্র“তিতে দিলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। ধর্মঘট প্রত্যাহারের ঘোষণার পরপরই বিভিন্ন জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/২০৫২ঘ.