২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ২ যুবকের লাশ

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 02:48 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের কর্ণফুলী নদীতে ভাসমান দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুর দেড়টার দিকে কর্ণফুলী নদীর তীর সংলগ্ন নগরীর মাঝিরঘাট এলাকা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই যুবকের কোন পরিচয় জানা যায়নি। ডবলমুরিং থানার ওসি কাজী মতিউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয় লোকজন কর্ণফুলী নদীতে দুটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে ডবলমুরিং থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি দুপুর দেড়টার দিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। লাশ দুটি প্রায় পচে গেছে বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এএল/২০৪৩ ঘ.