২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর-লাকসাম ট্রেন চলাচল শুরু

তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়ে চাঁদপুর-লাকসাম রেলপথ একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 01:07 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

চাঁদপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়ে চাঁদপুর-লাকসাম রেলপথ একদিন বন্ধ থাকার পর সোমবার থেকে ওই পথে ট্রেন চলাচল শুরু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৪টার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী রেল স্টেশনের কাছে একটি তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত হয়ে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। চিতোষী রেল স্টেশনের মাস্টার তপন কুমার মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধারকারী ট্রেন সোমবার বিকাল পৌনে ৬টায় দুর্ঘটনাকবলিত ট্যাংকারটি সরিয়ে নেয়। “এরপর বিকাল ৬টার দিকে সাগরিকা একপ্রেস ট্রেনটি চাঁদপুর থেকে লাকসামের দিকে ছেড়ে যায়।” চাঁদপুর-লাকসাম রেলপথের বিভিন্ন স্থানে পাথর না থাকায় এবং দীর্ঘদিন সংস্কার কাজ না হওয়ায় প্রায়ই ছোটখাট দুর্ঘটনা ঘটছে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/সিএস/১৯০৪ ঘ.