গাজীপুর, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুর সদর উপজেলার কলমেশ্বর থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার রাতে গ্রেপ্তার যুবকরা হলেন- কলমেশ্বরের আবুল হাশেমের ছেলে রুবেল (২৪), তার বাড়ির ভাড়াটিয়া শেখ ফরিদ (২২) ও লাল মিয়া (২০)।
ভোগড়া পুলিশ ফাঁড়ির প্রধান উপপরিদর্শক সুজায়েত হোসেন সাংবাদিকদের জানান, এক দল যুবক রাত ১টার দিকে কলমেশ্বর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালিয়ে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ওই তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনজনের বিরুদ্ধেজয়দেবপুর থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা হচ্ছে বলে জানান সুজায়েত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮২৫ ঘ.
bdnews24