২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইকুইটি প্রপার্টির নতুন প্রকল্প

নগরীর হাজারি লেন এলাকায় ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2012, 05:21 PM

Updated : 24 Aug 2022, 11:44 AM

চট্টগ্রাম, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর হাজারি লেন এলাকায় ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেডের একটি প্রকল্পের নির্মাণ কাজ উদ্বোধন হয়েছে। রোববার ওই প্রকল্প এলাকায় মাটি কাটার মাধ্যমে তা আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইকুইটির পরিচালক মাহফুজুল হক। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর জহর লাল হাজারী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর আনজুমান আরা বেগমসহ প্রতিষ্ঠানের ঊর্ধŸতন কর্মকর্তারা ছিলেন। ইকুইটি কোহিনূর নামে উদ্বোধন করা প্রকল্পের নিচ তলা থেকে তিন তলা পর্যন্ত জুয়েলারি ও মেডিসিন স্টোর করতে ৪১টি দোকান এবং ওপরের তলাগুলোতে এপার্টমেন্ট হবে বলে প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২৩১২ ঘ.