২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাঁকো থেকে ডোবায় পড়ে মৃত্যু দুই সহোদরের

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কেউটিয়া চর গ্রামে পানিতে ডুবে দুই সহোদর মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2012, 12:25 PM

Updated : 24 Aug 2022, 11:45 AM

বরিশাল, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কেউটিয়া চর গ্রামে পানিতে ডুবে দুই সহোদর মারা গেছে। সোমবার সকাল ৯টার দিকে মারা যাওয়া এই শিশু দুটি হল ওই গ্রামের মৎস্যজীবী মো. আলাউদ্দিনের ছেলে আসিফ (৭) ও আশিক (৭)। ওই গ্রামের বাসিন্দা মো. মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে দুই সহোদর ঘর থেকে বের হয়। কিছুক্ষণ পর তাদের খোঁজাখুজি করে বাড়ির পাশের ডোবায় তাদের পাওয়া যায়। ওই ডোবার ওপর বাঁশের সাঁকো ছিল। তা পার হওয়ার সময় দুই শিশু পড়ে যায় বলে মামুন জানান। ডোবা থেকে উদ্ধারের দুই সহোদরকে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮২৩ ঘ.