২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গার্মেন্টস শ্রমিকদের সমাবেশ

জীবনযাপন উপযোগী মজুরী, পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার এবং নিরাপদ কর্মস্থলের দাবি জানিয়েছেন শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 05:34 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জীবনযাপন উপযোগী মজুরী, পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার এবং নিরাপদ কর্মস্থলের দাবি জানিয়েছেন শ্রমিকরা। জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে শুক্রবার বিকালে জেলা প্রেসক্লাবের সামনে এই সমাবেশ হয়। ফেডারেশন জেলা সভাপতি হানিফুল কবীরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়াকার্স পাটির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আমিরুল হক আমিন, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় নেতা শফিউদ্দিন আহমেদ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, রপ্তানিমুখী পোশাক কারখানার লাখ লাখ শ্রমিকের শ্রমে সিংহভাগ বৈদেশিক মুদ্রা আসে দেশে। বছরে ২/৩ বার লাগামহীন বাড়িভাড়া বৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে শ্রমিকেরা অসহায় হয়ে পড়েছে। তাই গার্মেন্টস শ্রমিকদের বাজার দরের সঙ্গে সংহতি রেখে মজুরী নির্ধারণ করতে হবে। শ্রমিকদের পূর্ণ ট্রেড ইউনিয়ন অধিকার, নিরাপদ ও উন্নত কর্মস্থল গড়ে তোলার দাবি জানান তারা। এ ব্যাপারে বায়ার, মালিক, সরকার এবং শ্রমিক সংগঠনের যৌথ উদ্যোগ গ্রহণের দাবি জানান তারা। গত ১৮ জুন প্রধানমন্ত্রী গার্মেন্টস শ্রমিকদের জন্য ফেয়ার প্রাইস কার্ড দেওয়ার ঘোষণা বাস্তবায়নেরও দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/২৩২৮ ঘ.