২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হামলার ভয়ে আসামি ছেড়ে দিলো পুলিশ!

আসামির সহযোগীদের হামলার ভয়ে গ্রেপ্তারকৃত নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে ছেড়ে দিয়েছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 04:08 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মুন্সিগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসামির সহযোগীদের হামলার ভয়ে গ্রেপ্তারকৃত নারী ও শিশু নির্যাতন মামলার এক আসামিকে ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে। নারী ও শিশু নির্যাতন মামলার আসামি মো. রনিকে (২১) গ্রেপ্তার করে হাতকড়া পরানোর পর তার পক্ষের লোকজন লাঠিসোঠা নিয়ে তেড়ে এলে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ জানায়। লৌহজং থানার উপ-পরিদর্শক (এসআই) বিল্লাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রনি নামের একজন আসামিকে গ্রেপ্তার করেছিলাম। গ্রেপ্তারের তার লোকজন আমাদের দিকে লাঠিসোটা নিয়ে তেড়ে আসে। আমরা মাত্র দুই জন পুলিশ সদস্য ছিলাম। তাই বিপদ এড়াতে আমরাই আসামির হাতকড়া খুলে দিই।” এ ব্যাপারে জানতে চাইলে লৌহজং থানার ওসি মো. আরজু মিয়া বলেন, “ভিআইপি ডিউটিতে থানার বাইরে আছি। থানায় না যাওয়া পর্যন্ত ভাল করে বিষয়টি বলতে পারবো না। তবে ওই এলাকায় পুলিশের সাথে কিছু একটা সমস্যা হয়েছে বলে জানতে পেরেছি।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/২২০৭ ঘ.