২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় মাইক্রোবাস চাপায় পলিটেকনিক ছাত্র নিহত

মাগুরা সদরে মাইক্রোবাস চাপায় এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 03:26 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মাগুরা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরা সদরে মাইক্রোবাস চাপায় এক পলিটেকনিক শিক্ষার্থী নিহত হয়েছেন। মাগুরা-ঢাকা সড়কের কছুন্দী এলাকায় শুক্রবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে বলে জানায় হাইওয়ে পুলিশ। এরপরই এলাকাবাসী ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। নিহত শাওন হোসেন (১৭) মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের প্রথম বর্ষের এক ছাত্র। তিনি কছুন্দী গ্রামের জাফর হোসেনের ছেলে। মাগুরা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শাওন স্থানীয় মাঠে ক্রিকেট খেলে সন্ধ্যা ৭টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় একটি মাইক্রোবাস চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় বিক্ষুদ্ধ এলাকাবাসী মাইক্রোবাসটি ভাংচুর করে এবং ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায়। এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের দুপাশে যানজটের সৃষ্টি হয়। রাত ৯টার দিকে পুলিশ এসে বিক্ষোভকারীদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় বলে জানান এসআই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২১২৪ ঘ.