২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা-মাওয়া সড়কে যানজট

ধলেশ্বরী-২ সেতুর উপর একটি লরি আটকে যাওয়ায় সেতুর দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 01:09 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

মুন্সীগঞ্জ, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধলেশ্বরী-২ সেতুর উপর একটি লরি আটকে যাওয়ায় সেতুর দু’পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সিরাজদিখানগামী ট্রান্সফর্মারবাহী লরিটি সেতুর উপরের টানা-স্টিলে আটকে যায়। এরপরই ঢাকা-মাওয়া সড়কে শুরু হয় যানজট। এর ঘণ্টাখানেক লরিটি একপাশে সরিয়ে এক লেনে যানবাহন চলাচল করা শুরু হয়। এতে চলাচল ধীর হওয়ায় যানজট ক্রমশ দীর্ঘ হথে থাকে বলে পুলিশ জানিয়েছে। সিরাজদিখান থানার ওসি মাহবুবুর রহমান বিকাল ৫টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনাস্থলে সংশ্লিষ্ট প্রকৌশলীকে তলব করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। “তবে ট্রান্সফর্মারসহ লরিটি সরিয়ে না নেওয়া পর্যন্ত যানজট নিরসন সম্ভব হচ্ছে না,” বলেন তিনি। ঘটনাস্থলে থাকা হাইওয়ে পুলিশের সার্জেন্ট শেখ ওজিয়ার রহমান বলেন, বিশাল আকারের বৈদ্যুতিক ট্রান্সফর্মাটির উচ্চতা বেশি হওয়ায় এটি সেতুতে আটকে যায়। এটি সিরাজদিখানে বিদ্যুৎ উপকেন্দ্রে নেওয়া হচ্ছিল। ঢাকা থেকে পিডিবির ক্রেন ঘটনাস্থলে রওনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯০০ ঘ.