মৌলভীবাজার, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা থেকে শনিবার পরিত্যক্ত একটি এ কে-৪৭ রাইফেল উদ্ধার করেছে র্যাব।
র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক এএসপি মঞ্জুর আহমেদ ছিদ্দিকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে সকাল ৯টার দিকে উপজেলার ডলুবাড়ি পাহাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
পরিত্যক্ত অবস্থায় একটি একে-৪৭ রাইফেল উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।
পরে রাইফেলটি সিলেটে নিয়ে যাওয়া হয়েছে বলেও তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৩৮ ঘ.
bdnews24