২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাগরে ডুবে ইউসিবিএল কর্মকর্তার মৃত্যু

কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শুক্রবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক নিরীক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2012, 12:51 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

কক্সবাজার, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে সমুদ্র সৈকতে গোসল করতে নেমে শুক্রবার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের এক নিরীক্ষা কর্মকর্তার মৃত্যু হয়েছে। মৃত মামুনুর রশিদ (৩৫) ব্যাংকটির কেন্দ্রীয় কার্যালয়ে জ্যেষ্ঠ নিরীক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি ব্রাক্ষণবাড়িয়া জেলায়। ব্যাংকের কক্সবাজার শাখায় নিরীক্ষা কাজে দুয়েকদিন আগে তিনিসহ দুই কর্মকর্তা এখানে এসেছিলেন বলে সংশ্লিষ্টরা জানান। সমুদ্র সৈকতে পর্যটকদের উদ্ধার কাজে নিয়োজিত রবি লাইফ গার্ডের পরিচালক সৈয়দ নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরের পর ওই কর্মকর্তারা সৈকতের সুগন্ধা পয়েন্টের কাছে সাগরে গোসল করতে নামেন। এক সময় পানির টানে ভেসে যেতে দেখে রবি লাইফ গার্ডের সদস্যরা তাকে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যান। তিনি বলেন, বিকাল ৩টার দিকে হাসপাতালে নেওয়ার কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের কক্সবাজার শাখা ব্যবস্থাপক জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, দুইজন অডিট ডিপার্টমেন্ট থেকে এসেছিলেন। তাদের একজন সমুদ্রে গোসল করতে নেমে মারা গেছেন। তিনি জানান, লাশ ময়নাতদন্ত ছাড়াই গ্রামের বাড়ি পাঠিয়ে দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৬ ঘ.