২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশ সদস্য নিখোঁজ

বরিশাল আদালতে কর্মরত পুলিশের কনস্টেবল খোকন চন্দ্র রায় নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2012, 04:56 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

বরিশাল, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল আদালতে কর্মরত পুলিশের কনস্টেবল খোকন চন্দ্র রায় নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কোতয়ালী মডেল থানায় জিডিটি করেন কনস্টেবলের স্ত্রী ঝর্ণা রায়। কনস্টেবল খোকন চন্দ্র রায় পরিবারের সদস্যদের নিয়ে নগরীর বটতলা এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন। ঝর্ণা রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেল ৫টায় পুলিশ লাইনে যাওয়ার জন্য বাসা থেকে বের হন খোকন। এরপর থেকে তিনি নিখোঁজ আছেন। কোতয়ালী মডেল থানার ওসি শাহিদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিডি করে দেশের প্রত্যেক থানায় ম্যাসেজ দেওয়া হয়েছে। জেলা পুলিশের কোর্ট পরিদর্শক মো. সুলতান আহমেদ বলেন, খোকন বৃহস্পতিবার কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। বিষয়টি জেলা পুলিশ সুপারকে জানানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৫ ঘ.