ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্রীলঙ্কায় বাংলাদেশের হাই কমিশনার পদে নিয়োগ পেয়েছেন মো. সাইফুর রহমান।
বাংলাদেশ সিভিল সার্ভিসের নবম ব্যাচের পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সাইফুর রহমান এর আগে নয়া দিল্লি ও ইসলামাবাদে বাংলাদেশ হাই কমিশন এবং জেনেভায় জাতিসংঘে স্থায়ী মিশনে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিকের দায়িত্ব পালন করেছেন।
দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সচিবালয়েও একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই কর্মকর্তা।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশলে ¯œাতক ডিগ্রি অর্জনের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ করেন সাইফুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/এএল/১৯৩১ ঘ.
bdnews24