চাঁদপুর, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরে তিনদিনব্যাপী ইলিশ উৎসব শুরু হয়েছে। ইলিশের ঐতিহ্য ধারণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চতুরঙ্গ সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এ উৎসবের আয়োজন করেছে।
বৃহস্পতিবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসব উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় চতুরঙ্গের উপদেষ্টা কাজী শাহাদাত বলেন, চতুর্থবারের মতো এই উৎসব আয়োজন আমাদের মধ্যে দেশ ও বিশ্বব্যাপী খ্যাত ইলিশের ঐতিহ্য মনে করিয়ে দেয়। নদীতে জাটকা ধরা থেকে বিরত থাকা ও ইলিশ সংরক্ষণে বর্তমান প্রজন্মকে অনুপ্রাণিত করাই হচ্ছে এ উৎসবের মূল লক্ষ্য।
ইলিশ উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আমির জাফর, মৎস্য কর্মকর্তা রতন দত্ত, চতুরঙ্গের মহাসচিব হারুন-আল রশিদ প্রমুখ।
উৎসবের প্রথম দিনে মৎস খাতে অবদান রাখায় ক’জন ব্যক্তিকে সম্মাননা পদক দেওয়া হয়। এছাড়া তিন দিনব্যাপী ইলিশ উৎসবে ইলিশ নিয়ে বিতর্ক, ইলিশ রান্না প্রতিযোগিতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫০৫ ঘ.
bdnews24