২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রলার ডুবি: নিখোঁজ ৬ জেলে উদ্ধার

টেকনাফের নাফ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ছয় জেলেকে জীবিত উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 06:47 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের নাফ নদীতে ট্রলার ডুবে নিখোঁজ হওয়া ছয় জেলেকে জীবিত উদ্ধার করেছে উপকূল রক্ষী বাহিনীর (কোস্টগার্ড) সদস্যরা। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সেন্টমার্টিন দ্বীপ থেকে মাছভর্তি একটি ট্রলারসহ ছয় জেলে টেকনাফে আসার সময় নাফনদীর মোহনার দুই নম্বর বয়ার কাছে ডুবে যায়। এসময় ওই ট্রলারে থাকা ছয়জন জেলে নিখোঁজ হন। কোস্টগার্ড টেকনাফ স্টেশনের কর্মকর্তা লেফটেন্যান্ট মো. বদরুদ্দোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইঞ্জিনচালিত ট্রলারটির তলা ফুটো হয়ে পানি প্রবেশ করলে এটি ডুবে যায়। “পরে কোস্টগার্ড সদস্যরা খবর পেয়ে গভীর রাত আড়াইটার দিকে নাফ নদী থেকে ছয়জনকে জীবিত অবস্থায় উদ্ধার করে।” উদ্ধার হওয়া ছয়জন হলেন- আবদুস সালাম (৩৮), হেদায়েত উল্লাহ (২৪), দিল বশর (২৩). মো. সুলতান (২৫), আবদুল মোতালেব (২২) ও আমীর হোসেন (৩৭)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/আরএ/১২৩৫ ঘ.