২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার

রুট পারমিট ছাড়া চলাচল করা রফ রফ বাস সার্ভিস বন্ধের আশ্বাসে সাত ঘণ্টা পর ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 04:22 AM

Updated : 24 Aug 2022, 11:43 AM

নারায়ণগঞ্জ, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রুট পারমিট ছাড়া চলাচল করা রফ রফ বাস সার্ভিস বন্ধের আশ্বাসে সাত ঘণ্টা পর ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ রুটে বাস ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন মালিকরা। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহার করে নেয় নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ জেলা বাস-মিনিবাস (কো¤পানিজ) ট্রাক ও কভার্ডভ্যান মালিক ঐক্যজোট। রুট পারমিট ছাড়া চলাচল করা রফ রফ বাস সার্ভিস বন্ধের প্রতিবাদে ঢাকা, নারায়ণগঞ্জ ও মুন্সীগঞ্জ রুটে বুধবার সকাল ৬টা থেকে বাস চলাচল বন্ধ রাখে ঐক্যজোট। ঐক্যজোটের সভাপতি মুক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বৈধ কাগজপত্র না হওয়া পর্যন্ত রফরফ পরিবহনের বাস বন্ধ এবং সব কাউন্টার সরানোর আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে।” জেলা প্রশাসকের কার্যালয়ে অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ মেহেদি হাসানের সভাপতিত্বে ওই বৈঠকে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিউল্লাহ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৩৫৫ ঘ.