২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতুর জন্য টাকা তুললেন বিচারক

পদ্মা সেতু নির্মাণের জন্য শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ও কর্মচারী মিলে মঙ্গলবার ৬ হাজার টাকা তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 05:27 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু নির্মাণের জন্য শেরপুর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারক ও কর্মচারী মিলে মঙ্গলবার ৬ হাজার টাকা তুলেছেন। এই অর্থ প্রধানমন্ত্রীর কাছে দেওয়া হবে বলে শেরপুরের আদালতের নাজির রাশেদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তিনি বলেন, শেরপুরের মুখ্য বিচারিক হাকিম মো. সেলিম মিয়া প্রধানমন্ত্রীর সৎসাহসের প্রতি সম্মান জানিয়ে এই প্রতীকী তহবিল সংগ্রহ করেছেন। দুর্নীতির অভিযোগ তুলে বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়ন বাতিল করার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অর্থায়নে দেশের বহু প্রতীক্ষিত এই সেতু নির্মাণের ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রীর ঘোষণার পর বিভিন্ন পেশাজীবীরা ইতোমধ্যে বেতন থেকে অর্থ দেওয়ার ঘোষণা দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এমআই/এমআই/২৩২৫ ঘ.