২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রায়গঞ্জে বাস উল্টে নিহত ২

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 04:04 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

সিরাজগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাস উল্টে চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন। মঙ্গলবার বিকালে সিরাজগঞ্জ-বগুড়া মহাসড়কে দাথিয়াদিগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রায়গঞ্জের কোদলা গ্রামের বাসিন্দা বাস চালক পরিমল সরকার (৩৫) এবং অজ্ঞাতনামা এক ব্যক্তি (৪০)। আহতদের সিরাজগঞ্জ ও বগুড়া হাসাপাতালে ভর্তি করা হয়েছে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহম্মেদ বলেন, একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে বিপরীতমুখী মালবোঝাই একটি নসিমনকে ধাক্কা দিয়ে বাসটি রাস্তায় উল্টে যায়। এতে ঘটনাস্থলে দুজন নিহত হন। এ দুর্ঘটনার পর প্রায় একঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২০০ ঘ.