নারায়ণগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধা করেছে পুলিশ।
মঙ্গলবার বিকাল ৪টায় শান্তিনগর এলাকায় তার অর্ধ গলিত লাশ পাওয়া যায়।
বন্দর থানার ওসি আকতার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের বুক, পেট ও হাতে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ৭/৮ দিন আগে তােেক কুপিয়ে হত্যার পর লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।
তার পরনে নেভি ব্লু রংয়ের জিন্স প্যান্ট এবং টি শার্ট ছিল।
ময়নাতদন্তের জন্য লাশ মুন্সীগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৯৩১ ঘ.
bdnews24