২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেন ইঞ্জিন লাইনচ্যুত

চাঁদপুর শহরের বড়স্টেশনে রেল লাইন ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে চাঁদপুর থেকে লাকসামমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2012, 08:14 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চাঁদপুর, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর শহরের বড়স্টেশনে রেল লাইন ভেঙ্গে ইঞ্জিন লাইনচ্যুত হয়েছে। এতে চাঁদপুর থেকে লাকসামমুখী ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১২টায় বড়স্টেশনে রেল লাইন ভেঙ্গে একটি ইঞ্জিন কাৎ হয়ে পড়ে যায়। রেলওয়ের সহকারী স্টেশন মাস্টার মো. মারুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইঞ্জিনটি রেলের বগির সঙ্গে সংযোজন করার কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাকবলিত ইঞ্জিনটি উদ্ধারের জন্য চেষ্টা চলছে। এই ঘটনার পর চাঁদপুর থেকে লাকসামের উদ্দেশ্যে কোনো ট্রেন ছেড়ে যাচ্ছে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৪১০ঘ.