২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে স্কুলছাত্রী অপহরণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় শুক্রবার এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 05:17 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

চাঁদপুর, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলায় শুক্রবার এক স্কুলছাত্রীকে অপহরণ করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় জড়িত অভিযোগে রোববার পুলিশ দুই যুবককে গ্রেপ্তার করেছে। কচুয়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, শুক্রবার সকালে সহদেবপুর গ্রামের বাসিন্দা স্থানীয় স্কুলের দশম শ্রেণির এই ছাত্রী এলাকার তুলপাই বাজারে যাওয়ার পথে অপহৃত হয়। ওনদিন রাতে মেয়েটি তার এক আত্ময়ের মোবাইল ফোনে জানায়, তাকে চোখ বেঁধে অজ্ঞাতস্থানে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এরপর তার মোবাইল ফোনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যায়। রোববার সকালে মেয়েটির মা কচুয়া থানায় তিনজনকে অভিযুক্ত করে একটি মামলা করেন। এরপর পুলিশ এজাহারভুক্ত আসামি আবু বক্কর (২৫) ও মো. ওসমানকে (১৯) গ্রেপ্তার করে। ওসি আরো বলেন, গেস্খপ্তাররা অপহরণে সহায়তা করেছে। মূল অপহরণকারী এজাহারভুক্ত অপর আসামি আব্দুল মালেক মেয়েটিকে নিয়ে অজ্ঞাতস্থানে অবস্থান করছে। সে এলাকার বখাটে হিসেবে পরিচিত বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১১ ঘ.