২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গত এলাকায় পণ্যমূল্য বাড়ালে জেল-জরিমানা

দুর্গত এলাকায় অবৈধ উপায়ে পণ্যের দাম বাড়ানোর দ- হিসেবে এক বছর সাজা ও লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিল-২০১২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 03:21 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্গত এলাকায় অবৈধ উপায়ে পণ্যের দাম বাড়ানোর দ- হিসেবে এক বছর সাজা ও লাখ টাকা জরিমানার বিধান রেখে ‘দুর্যোগ ব্যবস্থাপনা বিল-২০১২’ জাতীয় সংসদে উত্থাপিত হয়েছে। জাতীয় সংসদের রোববারের অধিবেশনে খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বিলটি উত্থাপন করেন। পরে এক মাসের মধ্যে বিলটি পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দেওয়ার জন্য খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে। উত্থপিত বিলে প্রধানমন্ত্রীকে সভাপতি করে ৪০ সদস্যের দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল গঠনের বিধান রাখা হয়েছে। এ ছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ও জাতীয় দুর্যোগ সাড়াদান সমন্বয় গ্রুপ গঠনের বিধান রয়েছে। বিলে বলা হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনার বিষয়ে কোনো অনিয়ম, গাফিলতি বা অব্যবস্থাপনা হলে যেকোনো ব্যক্তি, পরিবার বা জনগোষ্ঠী অভিযোগ করতে পারবেন। এর বাইরে অপরাধ দ- অধ্যায়ে বলা হয়েছে, কোনো ব্যক্তি দুর্যোগ ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাকে অন্যায়ভাবে আঘাত, ভীতি প্রদর্শন, অপমান করলে এক বছরের কারাদ- ও এক লাখ টাকা জরিমানা করা হবে। বেসরকারি সংস্থা পরিচালিত হাসপাতাল, ক্লিনিক বা চিকিৎসা কেন্দ্রের সকল চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মী দুর্যোগকালীন সময়ে সরকার বা স্থানীয় কমিটির চাহিদামতো প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে বাধ্য করার কথাও উল্লেখ রয়েছে বিলে। বিলে হয়েছে, দুর্যোগ ব্যবস্থাপনা সম্পর্কিত তথ্য উপাত্ত বিনিময়, বিশ্লেষণ ও গবেষণা এবং ভূ-উপগ্রহ ব্যবহারসহ দুর্যোগকালীন সময়ে ত্রাণ কাজ পরিচালনার জন্য যেকোনো বিদেশি রাষ্ট্র, সরকার এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক সংস্থার সহযোগিতা গ্রহণ করতে চুক্তি করতে পারবে। এ ছাড়া সমঝোতা স্মারক, কনভেনশন ট্রিটি বা আইনগত দলিল সম্পাদন করার বিধানও রাখা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২১১৫ ঘ.