২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে কোস্টগার্ডের বিশেষ অভিযান সমাপ্ত

খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের একদিন আগে সুন্দরবনের বনদস্যু দমন অভিযান শেষ করেছে কোস্টগার্ড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:39 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

বাগেরহাট, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খারাপ আবহাওয়ার কারণে নির্ধারিত সময়ের একদিন আগে সুন্দরবনের বনদস্যু দমন অভিযান শেষ করেছে কোস্টগার্ড। শনিবার শুরু হওয়া এ অভিযানের সমাপ্তি ঘোষণা করা হয় রোববার দুপুরে। এ অভিযান চলার সময় কোনো বনদস্যু আটক করা যায়নি। তবে রোববার সকালে তে না পারলেও দুটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে কোস্টগার্ড জানিয়েছে। কোস্টগার্ড পশ্চিম জোনের স্টাফ অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মামুনুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে চাঁদপাই রেঞ্জের নিশানবাড়ি খাল এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় দুটি এলজি এবং একটি তাজা গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে এই অভিযান শেষ হওয়ার কথা থাকলেও বৈরি আবহাওয়ার কারণে ২৮ ঘন্টা পরেই বিশেষ অভিযান শেষ করা হয়েছে। কোস্টগার্ডের দুবলা, সুপতি, শরণখোলা ও কয়রার চারটি কন্টিনজেন্টের সদস্যরা দুটি দলে বিভক্ত হয়ে শনিবার সকাল ৮টা থেকে এই অভিযানে নেমেিেছল। অভিযানে তিনটি জাহাজ এবং সাতটি অত্যাধুনিক বোট ব্যবহার করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৮৩৫ ঘ.