২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূষণ: হোলসিমের সাড়ে ২৭ লাখ টাকা জরিমানা

বায়ু দূষণের দায়ে হোলসিম সিমেন্ট লিমিটেডকে ২৭ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 12:27 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

নারায়ণগঞ্জ, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ু দূষণের দায়ে হোলসিম সিমেন্ট লিমিটেডকে ২৭ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। রোববার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী এ আদেশ দেন। গত ফেব্রুয়ারিতে হোলসিম সিমেন্ট কারখানায় বায়ু দূষণ পরীক্ষা করে এসপিএম (ভাসমান বস্তুকণা) সহনীয় মাত্রার চেয়ে বেশি পাওয়া যায়। পরিবেশ অধিপ্তর জানায়, নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মেঘনা নদীর তীরে হোলসিমের সিমেন্ট কারখানা। জাহাজ থেকে ফ্লাই অ্যাশ কারখানায় খালাসের সময় বাতাসে উড়ে ব্যাপক মাত্রায় বায়ু দূষণ ঘটানোর প্রমাণ পাওয়া গেছে। এই অবস্থায় কারখানার ব্যবস্থাপনা পরিচালক রজনীশ কাপুর রায়কে পরিবেশ অধিদপ্তরে তলব করে জরিমানা করা হয়। শুনানিকালে তিনি বায়ু দূষণের ঘটনা স্বীকার করেন এবং আগামী ছয় মাসের মধ্যে দূষণ প্রতিরোধে যথোপযুক্ত প্রযুক্তি স্থাপনের জন্য সময় চান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/এএল/১৮২১ ঘ.