গাজীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্নীতির অভিযোগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহসহ ১৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হাফিজুর রহমান শনিবার জয়দেবপুর থানায় মামলাটি দায়ের করেন।
জয়দেবপুর থানার ওসি এস এম কামরুজ্জামান এর সত্যতা স্বীকার করে বলেন, মামলাটি দুদুকে হস্তান্তর করা হবে।
মামলার নথি থেকে জানা যায়, ২০০৮ সালের ১৫ অক্টোবর বিকালে বাদী এবং বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর শিক্ষা, প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্রের (ভারপ্রাপ্ত) ডিন ড. এস এম আবু রায়হানসহ কয়েকজন শিক্ষক বাসায় যাওয়ার জন্য ক্যাম্পাসে গাড়িতে ওঠেন।
এ সময় বিশ^বিদ্যালয়ের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী বহিরাগত ভাড়াটে সন্ত্রাসী নিয়ে প্রভাষক হাফিজুর রহমানের ওপর মামলা চালিয়ে তাকে গুরুতর জখম করেন।
ওই ঘটনায় ডিন ড. এস এম আবু রায়হান বাদী হয়ে ওইদিনই জয়দেবপুর থানায় মামলা করেন।
মামলায় আসামিরা হলেন সেকশন অফিসার আবু হানিফ খন্দকার, এসএলএসএস মেহের আলী, উচ্চমান সহকারী মিয়াজ উদ্দিন, এমএলএসএস আফজাল হোসেন, শাহ আলম, আতাউর রহমান ও আসাদ।
২০১১সালের ৪ অগাস্ট ওই আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় গাজীপুর জেলা বিচার বিভাগীয় আদালত।
অভিযোগে আরো বলা হয়, সাজাপ্রাপ্তদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা না নিয়ে অসৎ উদ্দেশ্য এবং পরস্পর যোগসাজসে পূর্বপরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জাল নথি তৈরি করে অবৈধভাবে বেতন ভাতাদি দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের তহবিল থেকে প্রায় ৫০ লাখ টাকা আত্মসাৎ করেছেন আসামিরা।
এ ব্যাপারে উপচার্য ও উপ-উপাচর্যেকে ফোনে পাওয়া যায়নি।
মামলার অপর আসামিরা হলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. তোফায়েল আহমদ চৌধুরী, ট্রেজারার কাজী ফারুক আহমেদ, উপ-রেজিস্ট্রার (প্রশাসন)- ফাহিমা সূলতানা, সহকারী-রেজিস্ট্রার (প্রশাসন) দিলরুবা বেগম, প্রক্টর ও উপ-রেজিস্ট্রার এইচ এম তায়েহীদ জামাল (শিপু), সহকারী রেজিস্ট্রার (আইন বিষয়ক ইউনিট) মো. সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ভারপ্রাপ্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোল্লা মাহফুজ আল হোসেন, সহকারী পরিচালক (বেতন ও কল্যাণ শাখা) অর্থ ও হিসাব বিভাগ শেখ মুহাম্মদ মুফাজ্জল হুসাইন, সাবেক সেকশন অফিসার (বেতন ও কল্যাণ শাখা) অর্থ ও হিসাব বিভাগ রিফাত আরা রতœা, একই বিভাগের সাবেক নিম্নমান সহকারী মো. নুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও বর্তমান উপ-রেজিস্ট্রার (পরিষদ) মো. শহীদুর রহমান এবং অধ্যাপক এম মোফাখখারুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪০ ঘ.
bdnews24