রাজশাহী, ০৭ জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুবদলের দুই গ্র“প পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় রাজশাহীর পবা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।
শনিবার দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠ ও আশপাশ এলাকায় এ আদেশ বলবৎ থাকবে।
পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজ্জাকুল ইসলাম বলেন, জেলা বিএনপির সভাপতি নাদিম মোস্তাফা সমর্থিত পবা উপজেলা যুবদলের একটি গ্রুপ শনিবার বিকাল ৩টায় দারুশা কলেজ মাঠে কর্মী সভা আহবান করে।
পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক কামরুল মুনির সমর্থিত যুবদলের গ্র“পটিও ওই মাঠে একই সময়ে সমাবেশ ডাকে।
এ নিয়ে দুই গ্রপের মধ্যে যেকোনো ধরনের সংঘর্ষ এড়াতে এ আদেশ দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৮০০ ঘ.
bdnews24