মাদারীপুর, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগের এন নেতা নিহত হয়েছেন।
শনিবার সকাল ১০টায় পৌর শহরে দুর্ঘটনায় নিহত মেহরাব হোসেন মিঠু উপজেলা ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক।
শিবচর থানার ওসি আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, মিঠুর মটর সাইকেলের সঙ্গে একটি মালবাহী ট্রলির সংঘর্ষ হয়। তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০৪ ঘ.
bdnews24