২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক জামাল হত্যা মামলার আসামি গ্রেপ্তার

যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার আসামি রাজু মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2012, 05:35 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

বেনাপোল, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যশোরের শার্শার সাংবাদিক জামাল উদ্দিন হত্যা মামলার আসামি রাজু মল্লিককে গ্রেপ্তার করেছে র‌্যাব। মাগুরার আড়পাড়া থেকে শুক্রবার তাকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব জানিয়েছে। যশোর র‌্যাব-৬ এর উপ-পরিচালক মেজর আরিফুর রহমান সাংবাদিকদের বলেন, রাজু সাংবাদিক জামাল হত্যা মামলার এজাহারভুক্ত ৪ নম্বর আসামি এবং শার্শা উপজেলার কাশিপুর গ্রামের সমসের মল্লিকের ছেলে। শার্শা থানার ওসি এ কে এম ফারুক হোসেন রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের ঊর্ধ্বতন কমকর্তাদের উপস্থিতিতে যশোর পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে মামলার তদন্ত কর্মকর্তা শার্শা থানার উপ-পরিদর্শক মাহফুজুর রহমান বলেন, রাজু মল্লিক ইতোপূর্বে ভারতে গ্রেপ্তার উকিল মল্লিকের ভাই। ২৪ জুন এই হত্যা মামলার প্রধান আসামি উকিল মল্লিক ভারতে আটক হন পুলিশের হাতে। যশোর থেকে প্রকাশিত দৈনিক গ্রামের কাগজের সাংবাদিক জামাল উদ্দিন গত ১৫ জুন খুন হন। শার্শার কাশিপুর বাজারে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে এবং একটি চোখ তুলে ফেলে। জামাল শার্শার সীমান্তবর্তী কাশিপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে এবং শার্শা প্রেসক্লাবের ক্রীড়া বিষয়ক সম্পাদক ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫৮ ঘ.