২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়শিয়ায় অগ্নিদগ্ধদের মরদেহ আসছে শুক্রবার

মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচ জনের মরদেহ ঢাকা আসছে শুক্রবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 04:55 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মালয়েশিয়ায় আগুনে পুড়ে নিহত ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের পাঁচ জনের মরদেহ ঢাকা আসছে শুক্রবার। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামসুল ইসলাম মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার ভোর চারটায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে তাদের মরদেহ পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। গত ২ জুলাই রাতে মালয়েশিয়ার সেলানগর জেলার পুচংয়ে একটি বাড়িতে আগুন লেগে দুই ভাইসহ এই পাঁচ বাংলাদেশির মৃত্যু হয়। নিহতরা হলেন- সৌরভ বাবু, রুমন, আবদুল্লাহ আল ফরহাদ, মো. বশির ও মো. ফারুক। এদের মধ্যে শেষ দুইজন সহোদর। ইউএনও জানান, বিমান বন্দরের আনুষ্ঠানিকতা শেষে সকাল ১১টার মধ্যে গ্রামের বাড়ি বড়িকান্দিতে পৌঁছাবে মরদেহগুলো। বড়িকান্দি নূরজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে একসঙ্গে তাদের জানাযা অনুষ্ঠিত হবে। সামসুল ইসলাম আরো বলেন, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা জানাযায় উপস্থিত থাকবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২২৫৩ ঘ.