২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাজে অবহেলার জন্য প্রকল্প পরিচালক বরখাস্ত

কাজে অবহেলার জন্য সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-১ (আরএনআইএমপি-১) এর প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে যোগাযোগ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2012, 02:29 PM

Updated : 24 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজে অবহেলার জন্য সড়ক নেটওয়ার্ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ প্রকল্প-১ (আরএনআইএমপি-১) এর প্রকল্প পরিচালক মো. মাহবুবুল আলমকে সাময়িকভাবে বরখাস্ত করেছে যোগাযোগ মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে। আরএনআইএমপি-১ এর আওতায় সড়ক নির্মাণে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ প্রদানে ছাড়কৃত ২ কোটি ৩১ লাখ টাকা ৩০ জুনের মধ্যে ক্ষতিগ্রস্তদের মধ্যে বিতরণে ব্যর্থ হন প্রকল্প পরিচালক ও অতিরিক্ত প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মাহবুবুল আলম। এই কারণে যোগাযোগ মন্ত্রণালয় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ১৯৮৫ এর ১১(১) বিধি অনুযায়ী তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে মন্ত্রণালয় জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/২০২০ ঘ.