২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালিবাগে আগুন

রাজধানীর মালিবাগে কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 05:12 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মালিবাগে কয়েকটি দোকান আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার রাত ১০টার দিকে মৌচাক ও আনারকলি মার্কেটের মধ্যবর্তী স্থানে একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় বলে অগ্নি নির্বাপন বাহিনী জানিয়েছে। ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের সহকারী কমিশনার শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুন লাগার খবর পেয়ে দমকল বাহিনী এসে রাত ১১টার দিকে তা নেভায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনে সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নিরূপণ করা যায়নি বলে অগ্নিনির্বাপন বাহিনী জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/২৩০৮ ঘ.