ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কোরআনখানি শেষে বুধবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
মিলাদ শেষে দোয়া মাহফিলে দেশের জনগণের কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।
মিলাদ মাহফিলে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ ও কেন্দ্রীয় নেতারা অংশ নেন।
মিলাদে দোয়া পরিচালনা করেন জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে এক ব্যর্থ অভ্যুত্থান প্রচেষ্টায় কতিপয় সেনা সদস্যের গুলিতে নিহত হন জিয়াউর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২১৮ ঘ.
bdnews24