পাবনা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভোট কারচুপির অভিযোগে পাবনার বেড়া উপজেলা পরিষদ নির্বাচনে একটি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের আদেশ দিয়েছে আদালত।
বুধবার পাবনার যুগ্ম জেলা জজ আদালতের বিচারক আবুল মনসুর মিয়া এ রায় দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) বেলায়েত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালের ২২ জানুয়ারি বেড়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আজিজুল হক আরজু চেয়ারম্যান নির্বাচিত হন। সামান্য ভোটে হেরে যান একই দলের আফজাল হোসেন।
পরে আফজাল ৫০ নম্বর চরভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ব্যাপক কারচুপির অভিযোগ এনে আদালতে একটি মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/২০১৮ ঘ.
bdnews24