২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমাদের পরিবারে দুর্নীতি নেই: শেখ হাসিনা

“আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে ছাড়া আমার আর কোনো পরিবার নেই। এর বাইরে আমার কেউ নেই।”

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 01:08 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতিতে প্রধানমন্ত্রীর পরিবার জড়িত বলে বিরোধীদলীয় নেতার বক্তব্য নাকচ করে শেখ হাসিনা বলেছেন, তার পরিবারের মোট সাত সদস্যের কেউ দুর্নীতিতে জড়িত নয়। পরিবারের সদস্য নাম ভাঙিয়ে কেউ অবৈধ সুবিধা চাইলে তা সরাসরি জানাতে নিজের মোবাইল ফোন ও ই মেইল ঠিকানাও সংসদে জানিয়ে দিয়েছেন তিনি। বুধবার সংসদ অধিবেশনে পদ্মা সেতু নিয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী বেশ উত্তেজিত কণ্ঠেই বলেন, “আমি, আমার ছোট বোন এবং আমাদের পাঁচ ছেলে-মেয়ে ছাড়া আমার আর কোনো পরিবার নেই। এর বাইরে আমার কেউ নেই।” “আমাদের নাম ভাঙিয়ে কেউ সুযোগ নেওয়ার চেষ্টা করলে আমাকে জানাবেন,” একথা বলে নিজের দুটি মোবাইল নম্বর (+৮৮ ০১৭১১৫২০০০০ ও +৮৮ ০১৮১৯২৬০৩৭১) এবং ই-মেইল ঠিকানা sheikhhasina@hotmail.com জানিয়ে দেন শেখ হাসিনা। তিনি বলেন, “আমরা ক্ষমতায় এসেছি কমিশন খাওয়ার জন্য নয়। আমার পরিবারের সদস্যরা কমিশন খায় না।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এমআই/১৯০১ ঘ.