নারায়ণগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরিসহ বিভিন্ন কারণে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় তিনটি প্রতিষ্ঠানকে ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ এ জরিমানা করেন।
এ সময় র্যাব-১১ এর মেজর সৈয়দ আশরাফসহ র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।
জরিমানা করা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- এম আর কেমিক্যাল কোম্পানি, হাসান ফুড ও মেফকো ফুড লিমিটেড।
ম্যাজিস্ট্রেট শরীফ মোহাম্মদ ফরহাদ জানান, দুপুর একটার দিকে উপজেলার ভুলতা ইউনিয়নের পাড়াগাও এলাকায় এম আর কেমিক্যাল কোম্পানি বিএসটিআই এর অনুমোদন ছাড়া ও নোংরা পরিবেশে সরিষা ও নারিকেল তেল এবং ডিটারজেন্ট পাউডার উৎপাদন করার অভিযোগে কারখানার মালিক রুবেল মিয়াকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দুপুর আড়াইটার দিকে গোলাকান্দাইল ইউনিয়নের কোশাব এলাকার হাসান ফুডে বিএসটিআই অনুমোদন ছাড়াই নোংড়া পরিবেশে ভেজাল লিচু, জুসসহ শিশুদের খাবার তৈরির অভিযোগে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া ওই কারখানার প্রায় পাঁচ লাখ টাকা মুল্যের ভেজাল খাবার নষ্ট করে দেওয়া হয়।
বিকাল ৪টার দিকে ওই এলাকার মেফকো ফুড লিমিটেডে বিএসটিআই এর অনুমোদন না নিয়ে বিএসটিআই সিল ব্যবহার ও নোংরা পরিবেশে খাবার তৈরির অভিযোগে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জরিমানার অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশও প্রদান করা হয়েছে বলেও জানান ম্যাজিস্ট্রেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১৮২০ঘ.
bdnews24