২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের বৌদ্ধ প্রতিনিধিদের সাক্ষাৎ

জাপানের বৌদ্ধদের মানবাধিকার সংগঠন রিশো কোসেই-কাইয়ের চেয়ারম্যান ইয়াসুতাকা ওয়াতানাবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 10:05 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাপানের বৌদ্ধদের মানবাধিকার সংগঠন রিশো কোসেই-কাইয়ের চেয়ারম্যান ইয়াসুতাকা ওয়াতানাবের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। রিশো কোসেই-কাইয়ের প্রতিনিধিদলের সদস্যরা বুধবার দুপুরে প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন। পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ বিষয়ে সাংবাদিকদের জানান। রিশো কোসেই-কাইয়ের সদস্যরা বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে বলেন, শেখ হাসিনা বিশাল হৃদয়ের মানুষ। তিনি মানবিক গুণাবলী সম্পন্ন। জাপানকে বাংলাদেশের ভালো বন্ধু হিসাবে আখ্যায়িত করেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে সমান সুযোগ পায়। শেখ হাসিনা বলেন, তার মন্ত্রিসভায় সকল ধর্মের প্রতিনিধি আছেন। তিনি বলেন, তার সরকারের লক্ষ্য সব ধর্মের জনগণের সেবা নিশ্চিত করা। এ সময়, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মূখ্য সচিব শেখ ওয়াহেদ উজ জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহেদুজ্জামান এবং প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৫৫৯ ঘ.