সাতক্ষীরা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় বাসের ধাক্কায় এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো আটজন।
বুধবার সকাল ১১টার দিকে পাটকেলঘাটা থানার বাউগুনি মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালক আব্দুল্লাহ (৩৫) যুগিপুকুরিয়ার লুৎফর মোড়লের ছেলে।
পাটকেলঘাটা থানার উপ-পরিদর্শক (এসআই) অমল কুমার জানান, খুলনা আসা একটি যাত্রীবাহী বাসের চালক বাইগুনি মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইককে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক আব্দুল্লাহ নিহত হয়। আহত হয় বাসের আট যাত্রী।
বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান এসআই।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/আরএ/১৫৩১ ঘ.
bdnews24