সিরাজগঞ্জ, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের মুলিবাড়িতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার সকালে সুন্দরবন এক্সপ্রেসে কাটা পড়েন ওই ব্যক্তি। তার বয়স আনুমিক ৪০ বছর।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি রাইসুল ইসলাম জানান, ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেনের নিচে অজ্ঞাতনামা ওই ব্যক্তি কাটা পড়েন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/১৫২৬ ঘ.
bdnews24