২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহপরীর দ্বীপে ২৫ রোহিঙ্গা আটক

টেকনাফের শাহপরীর দ্বীপ ও এর সংলগ্ন নদী থেকে ২৫ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 09:27 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চট্টগ্রাম, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টেকনাফের শাহপরীর দ্বীপ ও এর সংলগ্ন নদী থেকে ২৫ জন রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে আটক করা হয়েছে। বুধবার প্রথম প্রহরে এদের আটক করে কোস্টগার্ড ও বাংলাদেশ বর্ডার গার্ড-বিজিবি সদস্যরা। কোস্টাগার্ড টেকনাফ স্টেশন কমাণ্ডার লেফটেন্যান্ট বদরুজ্জোদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত সোয়া ১টার দিকে টেকনাফের শাহপরীর দ্বীপ সংলগ্ন নদী থেকে ১২ জন রোহিঙ্গাকে আটক করা হয়।রাতেই তাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। এদিকে বিজিবির ৪২ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল জাহিদ হাসান জানান, শাহপরীর দ্বীপ এলাকা থেকে ভোররাত সাড়ে ৩টার দিকে ১৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে রাতেই ফেরত পাঠানো হয়েছে। অন্যদের পাঠানোর ব্যবস্থা হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমডি/আরএ/১৫১৯ ঘ.