২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্লীলতাহানীর-মারধরের দায়ে ১ শিক্ষিকাসহ ৫ জনের সাজা

শ্লীলতাহানী, মারধর ও অনধিকার অনুপ্রবেশের অভিযোগে নীলফামারীর সদর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 06:00 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

নীলফামারী, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শ্লীলতাহানী, মারধর ও অনধিকার অনুপ্রবেশের অভিযোগে নীলফামারীর সদর উপজেলার এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষিকাসহ পাঁচজনকে সাজা দেওয়া হয়েছে। নীলফামারী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুল ইসলাম গত মঙ্গলবার এ রায় দেওয়ার পর সাজাপ্রাপ্তদের জেলা কারাগারে পাঠানো হয়েছে। সাজাপ্রাপ্তরা হলেন- গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা বেগম(৩৩), জোস্ন্যা বেগম (৩১), জহুরুল ইসলাম (২৮), জাহেদুল ইসলাম (২৮) ও আরিফ হোসেন (২৩)। আসামীদের সবার বাড়ি সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। নীলফামারী জেলা জজ আদালতের ও এ মামলার বাদি পক্ষের আইনজীবী শাহজাহান আলী জানান, ২০০৯ সালে গোবিন্দপুর গ্রামের মৃত ডা. মজিবুল হকের ছেলে মোজাম্মেল হোসেন তার জমিতে শ্লীলতাহানী, মারধর ও অনধিকার অনুপ্রবেশের অভিযোগে আদালতে এ মামলা করেন। আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে শ্লীলতাহানীর দায়ে গোবিন্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ফরিদা বেগম(৩৩), জোস্না বেগম (৩১) ও জহুরুল ইসলামকে এক বছর কারাদ-াদেশসহ এক হাজার টাকা জরিমানা করেছে আদালত। এছাড়া, মারধর ও অনধিকার অনুপ্রবেশের দায়ে মামলার পাঁচ আসামীকেই বিভিন্ন মেয়াদে কারাদ-াদেশ দেয় আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/১১৫৮ঘ.