২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় সন্ত্রাসীর ছুরিতে ব্যবসায়ী নিহত

পুরান ঢাকার ইসলামবাগে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ভাংগারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2012, 04:03 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

ঢাকা, জুলাই ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুরান ঢাকার ইসলামবাগে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ভাংগারী ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোয়াজ্জেম হোসেন (২৮)। মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ইসলামবাগের চেয়ারম্যান গলিতে তিনি হামলার শিকার হন বলে জানিয়েছে পুলিশ। নিহতের চাচা সালাউদ্দিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সাংবাদিকদের জানান, রাতে চেয়ারম্যান গলিতে ৬/৭ জন সন্ত্রাসী মোয়াজ্জেমকে ছুরি মেরে পালিয়ে যায়। পৌনে ১২ দিকে হাসপাতালে নেওয়ার পর মারা যান মোয়াজ্জেম। ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোজাম্মেল হক জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরআরডি/জেকে/০৯৫৫ ঘ.