২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কলকাতায় ‘বিদ্রোহীর’ অনুষ্ঠানে যাচ্ছেন মুহিত

কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের নব্বই বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে কলকাতা যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 04:26 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতা প্রকাশের নব্বই বছর উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে বুধবার সকালে কলকাতা যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বাংলাদেশ ও ভারত সরকার যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। কলকাতা ও বর্ধমানে ৪ থেকে ৬ জুলাই বিভন্ন অনুষ্ঠানে যোগ দেবেন মুহিত। অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা শাহেদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার সকাল ১০টায় স্যার (অর্থমন্ত্রী) কলকাতা উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। রোববার দুপুর ১২টায় তিনি ঢাকায় ফিরবেন।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরএইচ/এএল/২২২৩ ঘ.