২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অভিমানে’ পদত্যাগ করলেন প্রধানমন্ত্রীর জা

কমিটি গড়তে মতামত না নেওয়ায় অভিমানে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি রওশন আরা ওয়াহেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 05:24 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

রংপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কমিটি গড়তে মতামত না নেওয়ায় অভিমানে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বড় জা রংপুরের পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি রওশন আরা ওয়াহেদ। এদিকে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে মঙ্গলবার দলীয় নেতাকর্মীরা পীরগঞ্জে তার বাসভবনের সামনে বিক্ষোভ করেছেন। স¤প্রতি রওশন আরা ওয়াহেদকে সভাপতি এবং মোকাররম হোসেন জাহাঙ্গীরকে সাধারণ সম্পাদক করে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এর আগেও কমিটিতে এ দু’জন সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন বলে রওশন আরা জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ক্ষোভে-অভিমানে তিনি তিনদিন আগে প্রধানমন্ত্রীর দপ্তরে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। কারণ স¤প্রতি উপজেলা আওয়ামী লীগের যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে, তা নিয়ে সভাপতি হিসেবে তার সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। তিনি বলেন, “দীর্ঘ ৬ বছর পর পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছে। খুনী, নারী নির্যাতনকারী, দুর্নীতিবাজ এমনকি বিএনপি করেছে এমন ব্যক্তিকেও কমিটিতে রাখা হয়েছে। অথচ দলের ত্যাগী-পরীক্ষিত অনেক নেতাকে কমিটিতে রাখা হয়নি।” এদিকে দুপুরে পীরগঞ্জে পদত্যাগপত্র প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সভাপতির অনুসারীরা। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেকেন্দার আলী, উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শোভন, সাবেক সাধারণ সম্পাদক রমজান আলী প্রমুখ। গত সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্বশুরবাড়ি পীরগঞ্জের এ আসন থেকে নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে উপনির্বাচনে জয়ী হন আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩১৩ ঘ.