২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বানিয়াচংয়ে পুকুরে ডুবে ৩ শিশুর মৃত্যু

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মঙ্গলবার পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:40 AM

হবিগঞ্জ, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মঙ্গলবার পুকুরে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। এরা হল মাসুক মিয়ার মেয়ে লানসি (৪), স্বপ্না বেগমের ছেলে জিহাদ হাসান (৪) এবং মাহমুদ মিয়ার মেয়ে পলি (৪)। বানিয়াচংয়ের বড়ইউড়ি ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুর রশিদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মদনসুরত গ্রামের মাহমুদ মিয়ার বাড়িতে কয়েকদিন আগে বেড়াতে আসেন তার ভাই মাসুক মিয়া ও বোন স্বপ্না বেগম। মঙ্গলবার দুপুরে এই তিন শিশু সবার অগোচরে পুকুরে পড়ে যায়। দুপুর দেড়টার দিকে তাদের লাশ ভেসে ওঠে। বানিয়াচং থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী এ দুর্ঘটনার খবর নিশ্চিত করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫২ ঘ.