২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে নিম্নাঞ্চল প্লাবিত

উজান থেকে নামা ঢলে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুরের নিুাচঞ্চল প্লাবিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2012, 11:59 AM

Updated : 24 Aug 2022, 11:40 AM

চাঁদপুর, জুলাই ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উজান থেকে নামা ঢলে মেঘনার পানি বৃদ্ধি পেয়ে চাঁদপুরের নিুাচঞ্চল প্লাবিত হয়েছে। মঙ্গলবার জেলা শহরের আশপাশ এবং শহরের বিষ্ণুদী রোড, আনন্দবাজার, কোড়ালিয়া, ইচলীসহ কয়েকটি স্থান প্লাবিত হয়েছে। জেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস সহকারী মাসুকুর রহমান বলেন, মেঘনার পানি বিপদসীমার দশমিক ২৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বসত ঘর না ডুবলেও আঙিনা পানিতে ডুবে গেছে। চলাফেরায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। কেউ কেউ বাড়ির উঠোনেও কলার ভেলা ব্যবহার করছে। বিষ্ণুদী এলাকার বাসিন্দা মো. সাবের হোসেন, মো. খলিল, আবদুর রহমান বলেন, গত দু’দিন ধরে মেঘনার পানি বৃদ্ধিতে তাদের বাড়ির আঙিনা পানিতে নিমজ্জিত হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমডি/ডিডি/১৭৫৫ ঘ.